নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তিনি বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তাঁর চারটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ছেলে ওমর ইয়াসিন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে লাশ তাঁদের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে