
বিএনপির মহাসমাবেশের সময় গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মোহন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ছাড়া তিনি কেরানীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ নাশকতা কার্যক্রমে সরাসরি জড়িত। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে