জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে আন্দোলনকারী সন্দেহে ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিল পুলিশ। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুজন শিক্ষার্থীকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারে এই সন্দেহ হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা-পুলিশ।
সন্দেহভাজন হিসেবে তুলে নেওয়া শিক্ষার্থীরা হলেন—কম্পিউটার সায়েন্সের ১৪ তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।
তবে শিক্ষার্থীদের তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দুই শিক্ষার্থীকে আটকের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে