
মাদারীপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ধুরাইল ইউনিয়নের চর ধুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে চর ধুরাইল গ্রামের সিরাজ হাওলাদারের সঙ্গে প্রতিবেশী খোকন মফাচ্ছেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ দুপুরে বিরোধপূর্ণ জমি দখল নিতে যান খোকন ও তাঁর লোকজন। এতে বাধা দেয় সিরাজের পরিবার। এরই জেরে খোকন লোকজন নিয়ে সিরাজের পরিবারের ওপর হঠাৎ হামলা চালান।
হামলায় সিরাজের ভাই মিজানুর রহমান, চাচাতো ভাই মাসুদ হাওলাদার, ফুপাতো ভাই সোনা মিয়া হাওলাদারসহ পাঁচজন জখম হন। এ সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় তিন ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে