কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে হাদু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাদু বেগম কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আমান উল্লাহর স্ত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন। তিনি বলেন, ‘অটোরিকশাতে বৃদ্ধা হাদু ছাড়াও তাঁর ছেলে, ছেলের বউ ও নাতি ছিলেন। অন্যরা স্বাভাবিক আছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
ওসি জানান, হাদু বেগম তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা চড়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়িতে ফিরছিলেন। পথে বেতাল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হাদুকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে