
কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের চর শোলাকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের ধারণা, তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।
মাওলানা লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তাঁর স্ত্রী কাছে গিয়ে তাঁকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাঁকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।’ ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছেন তিনি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে