ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোকে অযৌক্তিক ও অন্যায় বলে আখ্যা দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা রোধ করলে পানির মূল্য বৃদ্ধি করা লাগবে না বলে মনে করে ক্যাব।
আজ ক্যাবের এক বিজ্ঞপ্তিতে পানির দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।
ক্যাব জানায়, আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। বর্তমান দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা। যা বর্তমানে ৪২ টাকা। পানির মূল্য প্রায় ১০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্যাব।
ক্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিকভাবে দারুণ চাপে ফেলেছে। মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
একই কায়দায় ঢাকা ওয়াসাও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হবে।
ক্যাব জানায়, ইতিপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়েরকৃত এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে।
বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অন্যায্য ও অযৌক্তিক। ক্যাব ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছে।
ক্যাব আরও জানায়, ওয়াসা সেবার পরিবর্তে বাণিজ্যিক ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চালিয়ে, সরকারের কাছ থেকে একদিকে ভর্তুকি নিয়ে অন্যদিকে কোম্পানির মুনাফা দেখিয়ে যে লুণ্ঠনমূলক ব্যয় ও লুণ্ঠনমূলক মুনাফার প্রক্রিয়া তৈরি করেছে তা যেমন অগ্রহণযোগ্য, তেমনই জনস্বার্থের পরিপন্থী।
অতিরিক্ত গরমের তাপে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে দিশেহারা জনগণকে পানির মূল্য বাড়িয়ে জীবনকে বিপর্যস্ত না করার জন্য ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে, জনস্বার্থে তাদের শুভবুদ্ধির উদয় হবে ক্যাব সেটাই দেখতে চায়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পানির হঠাৎ মূল্য বৃদ্ধি যা অন্যায়, অযৌক্তিক ও ভোক্তা স্বার্থবিরোধী—তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে