
রাজবাড়ীর পাংশায় মা-বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে সাব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাব্দুল্লাহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার কনিষ্ঠ ছেলে।
সরেজমিনে জানা গেছে, তিন-চার দিন আগে মা-বাবার সঙ্গে নানাবাড়ি আসে সাব্দুল্লাহ। গতকাল সাব্দুল্লার বাবা বাড়ি চলে যান। আজ সকাল থেকে সাব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সাব্দুল্লাহর লাশ ভাসতে দেখা যায়। শিশুটির লাশ কালুখালী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। আমাদের বাহাসপুরের বিট অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে দেখছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে