টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুস সাত্তার (৭০)। বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বার্ধক্যের কারণে তাঁর মৃত্যু হয়।
যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির লাশের দায়িত্বে থাকা ইঞ্জি. গিয়াস উদ্দিন বলেন, গতকাল বুধবার রাতে নেত্রকোনা জেলা থেকে জামাত নিয়ে ইজতেমা ময়দানে এসেছিলেন তিনি। পরে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের বুদু মিয়ার ছেলে ইউনুস মিয়ার মৃত্যু হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল উদ্দিনের মৃত্যু হয়।
প্রথম ধাপে ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত তিনজন মুসল্লির মৃত হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে