ঢাকার নবাবগঞ্জে যাত্রীবাহী বাস–সিএনজি অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজছাত্রীসহ আরও চারজন। আজ শনিবার নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের খারসুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২০)।
নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিল। অটোরিকশাটি খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ঢাকায় পাঠানো হয়।
ওসি মো. শাহ্ জালাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাস্থল পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়।’ তবে নবাবগঞ্জ থানা-পুলিশ বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে