নরসিংদীর পলাশে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মাসুম সিকদার (২৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে। তিনি দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তিনি কারখানা থেকে নাইট ডিউটি করে বাড়ি ফিরছিলেন। পরে স্থানীয়রা ট্রলিসহ চালক নাইম মোল্লাকে (২৪) পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ট্রলিটি। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরি থেকে নাইট ডিউটি শেষ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মাসুম সিকদার। ফ্যাক্টরি থেকে ২০০ গজ সামনে বালিয়া মোড়ে পৌঁছালে পেছন থেকে দ্রুত একটি ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে তিনি ট্রলিটির চাকার নিচে পড়েন এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে