
ঢাকা-নরসংদী-ভৈরব বাজার রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।
ভৈরব বাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে এ ট্রেন সেবার উদ্বোধন করা হয়। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।
নতুন ট্রেনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই ট্রেনের আসনবিন্যাস মেট্রোরেলের আদলে করা হয়েছে। মেট্রোরেলের ভেতর বসার সিট যেমন থাকে এই ট্রেনের ভেতরের আসন ব্যবস্থাও সেই রকম করা হয়েছে।’
ট্রেনটি ঘুরে দেখা যায়, নাম নতুন হলেও, ট্রেনটি মূলত পুরোনো কোচ মডিফিকেশন করে নামানো হয়েছে।
এদিকে, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।
অন্য দিকে, নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরব বাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে