
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জোবায়ের হোসেন উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় পারাপার হচ্ছিল। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়।
এ সময় সাঁতার কেটে তার বন্ধুরা নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খবর পেয়ে শনিবার সকাল থেকে জুবায়েরের দেহ সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১০টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে