
মাদারীপুরের ডাসার উপজেলার বয়াতিবাড়ী এলাকা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খোকন মুন্সী (৩২) মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান তিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে খোকন মুন্সী। দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করেন ডাসার থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র মুখোপাধ্যায়।
খোকন মুন্সীকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে পেছনে একজন পুলিশ সদস্য বসেন। মোটরসাইকেল চালান এসআই সুনীল চন্দ্র। মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে ডাসারের বয়াতিবাড়ী এলাকায় পৌঁছালে খোকন মুন্সী হাতকড়া পরা অবস্থায় লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের এসআই ও সদস্য পড়ে গিয়ে আহত হন।
পরে পুলিশের একাধিক টিম আসামিকে ধরতে অভিযানে নামে। রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সীকে রাতে একটি পাটখেত থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে