গাজীপুরের শ্রীপুরে সাদ-সান টেক্সটাইল নামের একটি কারখানার উৎপাদন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ শুভর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের একটি ভবন থেকে ওই মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ইশতিয়াক আহমেদ শুভ (২৫) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি উত্তরপাড়া গ্রামের রমিজ উদ্দিন খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ-সান টেক্সটাইল চাকরি করতেন।
নিহতের স্ত্রী শোভা বলেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। শুভ যে টাকা বেতন পেত তা দিয়ে সংসার চালিয়ে তেমন কিছু করা সম্ভব হতো না। এ নিয়ে সব সময় মানসিক চাপে থাকত। অনেক সময় হতাশ হয়ে পড়ত। বলত, চাকরি ভালো লাগে না। কোথাও চলে যাবে। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম। সোমবার রাতে অফিস থেকে ফিরে রাতের খাবার খেয়ে কথা বলছিল। আমি বাথরুমে গেলে বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।’
নিহতের মামা জিয়াউর রহমান বলেন, ‘আমি শুভর সঙ্গে একই কারখানায় চাকরি করি। রাত ১টার দিকে শুভর স্ত্রী শোভা ফোন করে জানায়, শুভ আত্মহত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারি রাত পৌনে বারোটার দিকে শুভর স্ত্রী শোভা বাথরুমে যায়। এ সময় শুভ বাথরুমের দরজা আটকে দেয়। এরপর তার স্ত্রী শোভা অনেক ডাকাডাকি করার পরও শুভর কোনো সাড়াশব্দ মেলে না। এরপর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে শুভর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আর শুভর স্ত্রী শোভাকে বাথরুম থেকে উদ্ধার করে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে শুভর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে