
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সড়কটি ছেড়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার পর পল্টন ছাত্রলীগ ও যুবলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে, তবে তাদের পুলিশ কোনো বাধা দেয়নি।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, কাকরাইল নাইটিঙ্গেল মোড় ও ডলফিন মোড় থেকে ব্যারিকেড তুলে নেয় পুলিশ। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। রাস্তা খুলে দেওয়ার পর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে। তবে বিএনপি কার্যালয় ও তার আশপাশের পুলিশ মোতায়েন আছে আগের মতোই।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সড়ক খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সড়কের মুখে ও বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সেখানে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে।
সড়কটি খুলে দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর দখলে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। সন্ধ্যা ৫টা থেকে নয়াপল্টন রোডসহ আশপাশ এলাকাগুলোতে বিক্ষোভ মিছিল করে তারা ৷ বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে হুঁশিয়ারি স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ কর্মীরা।
গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয় পল্টন নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের রাস্তাটির দুপাশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেও রাস্তাটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে এলাকা নিয়ন্ত্রণে রাখেন আইন শৃঙ্খলা বাহিনী। এর মাঝে সকাল থেকে বিএনপির বিভিন্ন কর্মীরা এসে কয়েক দফা ভিড় জমিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় ৷ দুপুর দুইটা পর্যন্ত এসব বিক্ষোভকারীদের তিনজনকে পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে