
রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনার বিস্তারিত আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে বার্তা দেওয়া হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে বিস্তারিত বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানাবেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
এর আগে সোমবার রাজধানীর উত্তরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্বৃত্তরা।
এদিন ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। ওই তিনজনের কারও কাছ থেকে খবর পেয়ে আরও দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।
আরও খবর পড়ুন:

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে