ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং কয়লাসংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন মহাসচিব আসাদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন ইট প্রস্তুতকারী সমিতির সহসভাপতি সাদরুল ইসলাম, ফিরোজ হায়দার খান, খালেকুজ্জামান, কাজী নাজির আহমেদ মুন্নু, যুগ্ম মহাসচিব আজিজুল হক, নজরুল ইসলাম, খাজা নাসির উদ্দিন শান্তি, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও কোষাধ্যক্ষ মোনায়েম খাঁন রাজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে জিগজ্যাগ পদ্ধতির ভাটা বৈধ উল্লেখ থাকলেও আইনের ৮ (৩) (ঙ) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় দূরত্ব নির্দিষ্ট করার কারণে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ২০০২ সনে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি পরিপত্র এবং ২০১০ সালে পুনরায় অধিকতর পরিবেশবান্ধব জিগজ্যাগ ভাটা স্থাপনের নির্দেশে আমরা ভাটাগুলো স্থাপন করি। তারপরও আমাদের নানাভাবে হয়রানি হতে হচ্ছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
মানববন্ধনে ইটভাটা মালিকেরা বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ও ধারদেনা করে প্রতিটি ইটভাটায় ৩-৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতিটি ভাটায় ২০০–৩০০ জন শ্রমিক কাজ করেন। এখন এসব ভাটা বন্ধ করে দিলে মালিকদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। এ ছাড়া কয়লার সংকট সমাধানেরও দাবি জানান তাঁরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে