
ফের বিএনপিতে যোগ দিচ্ছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা—এমন খবর কয়েক দিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন দোহারের সাবেক এই মন্ত্রী।
নাজমুল হুদা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে আমি নিজেই জানি না। আমি নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছি না, তবে অনেকেই মনে করে যে আমি যোগদান করেছি।’
আবার বিএনপিতে যোগদান করবেন কি না—এমন প্রশ্নে নাজমুল হুদা বলেন, ‘সেটা তো বলা যায় না। রাজনৈতিক মঞ্চ এখন আর আগের মতো নাই; তাই কী হয় না হয় সেটা তো এখন বলতে পারছি না। আমি যেভাবে পারছি সেভাবে আমার মতো করে সুস্থ রাজনীতি করছি। যদি আবার সুষ্ঠু-অবাদ নির্বাচন হয়, তবে সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নেব নির্বাচন করব কি না।’
আগামী নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট বাঁধবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগের মতো সুষ্ঠু নির্বাচন হলে আমি সামনে অগ্রসর হব। যদি আগের মতো নির্বাচন না হয় বা প্রশাসন দিয়ে দখল করে নিয়ে নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন করে কী লাভ? তাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আবার রাজনীতিতে অগ্রসর হব।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে