
নির্বাচন কমিশনে (ইসি) আপীল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার শুনানি শেষে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সচিব বলেন, ‘আজকে চারজনের শুনানি ছিল। এতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূইয়া ও শেখ আসাদুজ্জামান জালালের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রয়েছে। অর্থাৎ এই দুজনের আপিল নামঞ্জুর করা হয়েছে।’
গত ১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এরপর নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে আজকে শুনানির তারিখ ছিল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে