
টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।
আজ শনিবার র্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দীর্ঘ সাত মাস পর র্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। আমরা তাঁকে ওই থানায় পাঠিয়ে দেব। সেখানে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হবে এবং পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে