গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন আজ শনিবার দুপুরে নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই ঘটনার পর সন্ধ্যায় তাঁকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আকরাম হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকরাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কৃত আকরাম হোসেন আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করলে তাঁকে বহিষ্কার করা হয়।’
গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজ দুপুরে ওই পথসভায় আকরাম হোসেন বলেন, ‘রুমানা আলী টুসি আপা আমাদের পশ্চিম শ্রীপুরের বাসিন্দা। আমি একটি কথা বলব, মায়ের জোট, আর গাঁয়ের জোট আর এলাকার জোট গড়ে তোলা উচিত। বিগত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কিন্তু মিশে যায় আঞ্চলিকতার টান। আঞ্চলিকতার টানে আমরা সব সময় ভোট দিয়ে থাকি। তাহলে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি কী আমাদের অঞ্চলের মানুষ না?’
আকরাম হোসেন আরও বলেন, ‘তিনি (রুমানা আলী টুসি) যদি আমাদের মানুষ হন তাহলে আমরা সবাই নৌকায় ভোট দেব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি শুধু একটি কথা বলব আগামী ৭ জানুয়ারি দল-মত নির্বিশেষে সবাই মিলে নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে