
গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন টাঙ্গাইলের গোপালপুরের হাসান আলীর ছেলে সুজন। নতুন বউ দেখার বায়না ধরে এলাকার বখাটেরা। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে এর জেরে পরদিন ২৬ আগস্ট বখাটেরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বরের আপন ভাই মোবারক হোসেন ও চাচাতো ভাই একাব্বর হোসেন।
আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরের আপন ভাই মোবারক হোসেনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার মধুপুর ভট্র এলাকার হাসান আলীর ছেলে সুজন গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন। মেহেদি পরা সেই নতুন বউকে প্রথম দেখার বায়না ধরে ওই এলাকার মনির, সজীব ও নয়নসহ ৮-৯ জন বখাটে। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে বখাটেরা পরদিন ২৬ আগস্ট হামলা চালায়।
গ্রামের মাতব্বর আনসার আলী জানান, বখাটেরা বউ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হামলা করে। গত ২৬ আগস্ট বর সুজনের চাচাতো ভাই একাব্বর হোসেনকে বাড়ির পাশে একা পেয়ে মারপিট শুরু করে। এতে সুজনের বড় ভাই মোবারক হোসেন একাব্বরকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। আসামি মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে