
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। সেই প্রতিবেদন অনুযায়ী অপরাধীদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বছরের ১৪ জুলাই রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে শিক্ষার্থীদের ওপর হামলা; ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা; একই রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা; ছররা গুলিবর্ষণ এবং ১৭ জুলাই বিকেলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলিবর্ষণ করা হয়। এসব ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির গৃহীত সাক্ষ্যসমূহ সাক্ষ্য আইন ১৮৭২ অনুযায়ী যথাযথ কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তাঁদের মতামতসহ একটি প্রতিবেদন দেওয়ার অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে। সাক্ষ্য আইন অনুসারে অধিকতর যাচাইয়ের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উল্লেখিত প্যানেলের মতামতসহ প্রতিবেদন প্রাপ্তির পর স্বল্পতম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে যথাযথ নিয়ম অনুসারে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আবেদন করা হবে।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে