রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন সিফাতের বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিফাতকে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় বলেন, ‘তারা দুই মোটরসাইকেলে চারজন বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে টিএসসিতে আসতেছিলেন। এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। পিছনে তানভীর বসা ছিল। কিছুদুর গিয়ে সিফাত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পরে যায়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সিফাত মারা যায়।’
সিফাতের মামা আশিকুর রহমান বলেন, ‘সিফাতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। বর্তমানে গ্যান্ডারিয়া দীন নাথ সেন রোডে ভাড়া থাকে। বাবার নাম জাহিদ মোর্শেদ। পেশায় কিছুই করতো না সিফাত। তবে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সিফাত ছিল বড়। গত দুই বছর আগে বিয়ে করে।’
তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় সিফাত নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। রাতে জানতে পারি সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। তবে হাসপাতালে এসে সিফাতের মৃতদেহ পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত তানভীরের হাতে ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে