
আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সোমবার রাতে মশাল মিছিল করেন।
ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, শেখ হাসিনাসহ তাঁদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ লুটপাট, অগ্নিসংযোগ ও হরতালের সমর্থনে মিছিল করেন নেতা-কর্মীরা।
রাতে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার ও কুশলী ইউনিয়নের খালেক বাজারে মশাল মিছিলটি বের হয়। এর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবি জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের খবরে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।
গতকাল রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা।
পরে পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন ইসলাম, সদস্যসচিব মাহবুব হোসেন নাসির, যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ঈসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও শ্রমিক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় বক্তারা আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত মশাল মিছিলকে প্রতিহত করা হবে। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হবে না।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু লোক সীমান্ত এলাকায় মশাল মিছিল করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে পুলিশ সব সময় সজাগ আছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে