কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নানা মাধ্যমে সংশয় ছাড়ানো হয়েছিল। কিন্তু ১৭ লাখ মানুষ এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর সঙ্কট কাটাতে শুধু ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সচিবালয় ক্লিনিকে আজ বুধবার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন
বাংলাদেশ করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
৮ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু মার্চের শুরুর দিকে ভারত টিকা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিলে দেশে টিকার পর্যাপ্ত মজুত নিয়ে সংশয় তৈরি হয়।
পরে ৫ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে এবং বাংলাদেশের কাছে সেই পরিমাণ টিকাও রয়েছে।
এর মধ্যে টিকার বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে সরকার। চীন ও রাশিয়া থেকে টিকা আমদানির কথা ভাবা হচ্ছে।
ইউরোপে এখন করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে দ্বিতীয় ঢেউ চলছে। ভারতে মঙ্গলবার তিন লাখ মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ভারতের লোকসংখ্যা আমাদের চেয়ে আটগুণ। সেই হিসেবে আমাদের দেশে এখনো করোনা শনাক্তের হার অন্য দেশের তুলনায় অনেক কম।
অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে কোভিড রোগী কম হলেও তাতে স্বস্তির কিছু দেখছেন না তথ্যমন্ত্রী। তিনি বলেন, আক্রান্তের সংখ্যা অন্য দেশের থেকে কম হলেও আমরা স্বস্তি প্রকাশ করছি না। পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার আন্তরকিভাবে কাজ করছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে