টাঙ্গাইলের গোপালপুরের বেলুয়া-মাদারজানি সড়কের প্রায় আধা কিলোমিটারের বিভিন্ন অংশ ধসে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ মানুষ।
সরেজমিনে জানা গেছে, গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া থেকে আলমনগর ইউনিয়নের মাদারজানি, ফলদা ও মির্জাপুর ইউনিয়নকে সংযুক্ত করা সড়কের বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। বেলুয়া হাটের পূর্বপাশ ঘেঁষে বড় কুমুল্লী পর্যন্ত আনুমানিক আধা কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড় কুমুল্লী গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘ঝুঁকি নিয়ে চলাচলে বিভিন্ন সময়ে বিয়ের গাড়ি, সারের গাড়ি, সিমেন্টের গাড়ি, কৃষিপণ্যসহ অন্তত ১০টি গাড়ি নদীতে পড়তে দেখেছি। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আর এখনতো কোথাও কোথাও হাঁটার রাস্তাটুকুও অবশিষ্ট নেই।’
স্থানীয় একটি কলেজের প্রভাষক রকিব উদ্দিন আতিক বলেন, ‘অ্যাম্বুলেন্সসহ যেকোনো গাড়ি নিয়ে আলমনগরের দিকে যেতে রাস্তায় থাকে হাঁটু পর্যন্ত কাঁদা। বেলুয়ার দিক দিয়ে যাওয়ার উপায় নেই। মাদারজানি-কুমুল্লী গ্রামের অধিকাংশ শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বেলুয়া বাজারের পাশের স্কুলে যেতে হয়। ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য হাঁটে নিতে ভোগান্তির সীমা নেই। এখন শুধু রাস্তার পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়া-আসা করা যায়। এবড়োখেবড়ো হওয়ায় ঝুঁকি বেশি তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার দরখাস্ত দিয়েও প্রতিকার মেলেনি।’
অটোরিকশাচালক মো. আব্দুর রহিম বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসার চালাতে হয়। রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে আছি। সাত বছরের বেশি সময় ধরে ভোগান্তি পোহাতে দেখেছি মানুষকে। জনপ্রতিনিধিরা সভা সমাবেশে বারবার প্রতিশ্রুতি দিলেও অনেক দিনেও রাস্তাটির সংস্কার কেউ করেনি।’
সড়কটি পাঁচ-ছয় বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে বলে জানান আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সম্প্রতি সড়কটি সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাত বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নেব। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে