জিন আছর করেছে এমন অজুহাতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় শরীয়তপুরের সদর উপজেলার পালং মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নির্যাতনকারী দুলালকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা তোতা মিয়া এই মামলার বাদী।
মামলার অপর আসামিরা হলেন- মফিজ গাজী, হেলেনা বেগম ও দীপা আকতার। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী গৃহবধূ তামান্না আকতার।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,তামান্না নামের এক গৃহবধূকে তার স্বামী মারধর করছেন এমন অভিযোগ পাওয়ার পর ওই নারীকে ফোন করি। তাঁর বাবার বাড়ির লোকজনকে বলেছি লিখিত অভিযোগ দিতে। এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছ। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
উল্লেখ্য, যৌতুক এবং স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তামান্নাকে নির্যাতনের অভিযোগ ওঠে তার স্বামী দুলাল গাজী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ওই রাতেই তামান্নাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। তামান্নার ওপর জিনের আছর রয়েছে দাবি করে স্বামী দুলাল ও তাঁর পরিবার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে