মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হামিম খান (১৬)। সে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে। হামিম জেলা শহরের আমিন উদ্দিন হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্র জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত কাজে নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম। মাঝপথে জাফরাবাদ এলাকায় এলে পূর্বশত্রুতার জেরে তাল্লুক এলাকার আমিন ব্যাপারী লোকজন নিয়ে হামিমের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে চড়থাপ্পড় দেন। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
হামলার সময় হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমিন ব্যাপারী ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
আহত হামিমের চাচা শামীম খান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন ব্যাপারী ও তাঁর লোকজন। এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে