
টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ২ জানুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুল রায়হানকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
হামলা ও মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথায় আঘাত লেগেছে। আসামিদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুল রায়হান মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি ছাপরা মসজিদসংলগ্ন আতোয়ার রহমান নামের এক ব্যক্তির বাড়ির পঞ্চম তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া ব্যাপারীপাড়া এলাকার সোলায়মান হোসেন (৩০)।
মামলা থেকে জানা গেছে, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী ভাড়াটেরা বাড়ির মালিক আতোয়ারকে জানান। এতে সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দেন বাড়ির মালিক। গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন।
বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের ইন্ধন রয়েছে মনে করে ২ জানুয়ারি দুপুরে মোবাইল ফোনে কল করে সোলাইমান তাঁকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ব্রিজের কাছে নিয়ে আসেন। পরে সেখানে সোলাইমান ও তাঁর এক সহযোগী গুল রায়হানের ওপর হামলা চালান। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন।
গুল রায়হানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাড়ির মালিক আতোয়ার বলেন, ‘সোলাইমান আমাকেও হুমকি দিয়েছেন। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন। এই কারণে তাঁকে বাসা ছেড়ে দিতে বলা হয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে