
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সোলাইমান হত্যা মামলার আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
এর আগে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় আনিসুল হককে। মামলার শুনানি শেষে বের হওয়ার পথে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ আনিসুল হককে কিল-ঘুষি মারে। পরে পুলিশ দ্রুত নিরাপত্তাবেষ্টনী তৈরি করে তাঁকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায়।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হয়। এ ঘটনায় নিহত ছাত্রের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে।
আজ এই মামলায় আনিসুল হককে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। মামলার শুনানি শেষে আনিসুল হকের চার দিনের রিমান্ড দেন আদালত।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদ্রাসাছাত্র মো. সোলাইমান নিহত হয়। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে