
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। এরপরও আবার ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠান।
২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি বাতিল করার অনুরোধ জানানো হয়েছে নোটিশে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি গত ৮ মে স্থগিত করেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক। গত ৩ জুন হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগও। এরপরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুনরায় ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় এই নোটিশ পাঠানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে