রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।
পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে