আগামী ৮ মার্চ থেকে ঢাকা-আদ্দিস আবাবা ফ্লাইট চালু করবে ইথিওপিয়ান এয়ারলাইনস। প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি। সম্প্রতি বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে স্বাক্ষরিত এয়ার সার্ভিস এগ্রিমেন্টের (এএসএ) পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনস।
এ প্রসঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইনসের বাংলাদেশে এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে। উদ্বোধনী ফ্লাইটে ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী ও ইথিওপিয়ান এয়ারলাইনস গ্রুপের সিইও বাংলাদেশ সফর করবেন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হবে।
সোহাগ হোসেন জানান, ইথিওপিয়ান এয়ারলাইনস বর্তমানে ঢাকা থেকে অফলাইনে তিনটি সাপ্তাহিক নন-শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ইথিওপিয়ার পতাকাবাহী বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস ৩১ বছর ধরে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশের মাধ্যমে মালবাহী ফ্লাইট পরিচালনা করে আসছে। ইথিওপিয়ান এয়ারলাইনসের হাব আদ্দিস আবাবা থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরকে সংযুক্ত করায় এই রুটটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সামঞ্জস্যপূর্ণ ভাড়ায় বিভিন্ন কানেকটিং ফ্লাইট সরবরাহ করবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে