
মাদারীপুরে পাওনা টাকার জন্য এক দোকান কর্মচারীকে তাঁর বন্ধু কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরানবাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত গৌতম বসু (২৮) সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরানবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন।
অভিযুক্ত তপন (৩০) ফলের দোকানের কর্মচারী। তিনি ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে তপন তাঁর বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। আজ সকালে টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন। পরে বিকেলে দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। গুরুতর অবস্থায় গৌতমকে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌতমের বড় ভাই মঙ্গল বসু বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য আমার ভাইকে প্রাণ দিতে হবে বুঝতে পারিনি। আমি এ ঘটনায় জড়িত তপনের বিচার চাই। পাশাপাশি তপনকে যারা উসকানি দিয়েছে, তাদেরও বিচার চাই।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অখিল সরকার বলেন, ‘গৌতম নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ধারালো আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত তপন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে