কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী কর্মী মো. তৌহিদুল ইসলাম বকুলের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন।
নিহত তৌহিদুল ইসলাম তিনি ধূলদিয়া রায়খলা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে ইটাখোলা থেকে অটোরিকশায় শিবপুর যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তৌহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা খবর পয়ে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে