ফরিদপুর শহরের বিভিন্ন বাজারে তরমুজের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অভিযানের সময় ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ নিউমার্কেট এলাকায় তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ক্রেতাদের কাছে দাঁড়িয়ে থেকে ওই দোকানের তরমুজগুলো ২৮০ টাকা করে বিক্রি করেন এবং অন্যদের বেশি দামে তরমুজ না কেনার অনুরোধ করেন সোহেল শেখ। কিন্তু বিকেলে শহরের নিউমার্কেট, চকবাজার, কাঠপট্টি ও হাজী শরীয়তুল্লাহ বাজারে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। খুচরা বিক্রেতারা প্রতিটি তরমুজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। কোথাও দেখা যায়নি ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তার উল্লিখিত দাম।
এদিকে গতকাল আরও ছয় জেলায় অভিযান চালিয়ে ১৪ বিক্রেতাকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মাদারীপুর: শিবচর পৌর বাজারে ৩ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নড়াইল: বেশি দামে ফল বিক্রি করায় দুই বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
বরিশাল: গৌরনদী উপজেলার আশোকাঠী বাজারে অভিযান চালিয়েছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
কুমিল্লা: হোমনা পৌর এলাকায় বাজার তদারক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে