হাতের আঙুলের অপারেশন করতে গিয়ে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল হাসপাতালে জাতীয় দলের জুডো খেলোয়াড় ও আনসার বাহিনীর চুক্তিভিত্তিক খেলোয়াড় প্রিয়াংকা আক্তারের (১৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রিন লাইফ মেডিকেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে নিহতের পরিবার। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র পাল।
ওসি পরিতোষ চন্দ্র পাল বলেন, পরিবারের পক্ষ থেকে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি-তদন্ত আ ফ ম আসাদুজ্জামান বলেন, অভিযোগ অস্বীকার করে চিকিৎসকেরা বলেন গত বৃহস্পতিবার প্রিয়াংকা আক্তার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় তাঁর হাতে একটি অপারেশন হয়। অপারেশনের পরে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং এরপর তিনি মারা যান।
অভিযোগের বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, হাতের আঙুলের ছোট্ট একটি অপারেশন ছিল। অপারেশনটি করেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক ডা. আর আর কৈরী। তিনি দেশের একাধারে জনপ্রিয় ও অভিজ্ঞ চিকিৎসক।
অপারেশন করার আগে রোগীর ফিটনেসসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অপারেশনের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে মারা যান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে