
গাজীপুরের টঙ্গীতে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে টঙ্গীর বিসিক এলাকার শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দলটি। এ সময় ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে থাকা এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদলে ছিলেন ভারত প্রেসক্লাবের সভাপতি গৌতম লেহেরী, ভারত সরকারের সাবেক আমলা অমিতাভ রায়, সাংবাদিক ড. সুরেষ চন্দ্র শুকলা ও ইন্ডিয়া টুডের সম্পাদক এস ভেঙ্কট নারায়ণ।
টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন ভারতীয় পর্যবেক্ষক আমাদের এই কেন্দ্রে এসেছিলেন। তাঁরা ভোটকেন্দ্রে থাকা প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা ভোটারদের উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।’
এর আগে প্রতিনিধিদলটি টঙ্গী কলেজ গেট এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্র ও চেরাগআলী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে।
প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ‘মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটের শতাংশ হিসেবে হয়তো এখনো আশানুরূপ হয়নি, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা যে কয়টা কেন্দ্রে ঘুরেছি, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই। প্রিসাইডিং কর্মকর্তারা, এজেন্ট ও রাজনৈতিক দলের কোনো প্রার্থী কোনো অভিযোগ করেননি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের যে কথা বলেছিলেন, সে মোতাবেক হচ্ছে। এখনো সময় বাকি আছে, সে সময়টুকুতে ভোটের শতাংশের হার আরও বাড়তে পারে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে