
চুরির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার শূরসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আজিজুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগও আনা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এ মামলার অপর যে দুজনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।
মামলার অভিযোগ বলা হয়েছে, আজিজুল ইসলাম প্রতিদিনের মতো ২৪ জুন বেলা ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশে বের হন। কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝে পৌঁছালে আনিছুর রহমান ও অসিম কুমার দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকেন। তাঁরা আজিজুল ইসলামের গাড়ি রোধ করেন। তাঁকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। আজিজুল ইসলাম গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাঁকে জড়িয়ে ধরেন। মলয় কুমার তাঁর গলা টিপে ধরেন। অসিম কুমার তাঁকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তাঁর পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাঁকে উদ্ধার করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে