
ফরিদপুরে ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন এক নারী।
আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং মোটরসাইকেলটি চাপা পড়াসহ অটোরিকশা ছিটকে খাদে পড়ে যায়।
নিহতেরা হলেন মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ। আহত নারী নিহত নয়ন শেখের মা। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা তাঁর মা গুরুতর আহত হন। এ ছাড়া রিকশাচালক আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে