গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল রেসপন্স টিমের (এসআরটি) আয়োজনে চীন-জাপান-ভারতের ৯ জনসহ ৫৭১ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসআরটির সমন্বয়কারী মো. জোবায়ের হোসেন বলেন, ‘২১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ১৭১ জন প্রতিযোগী, ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ২০০ জন প্রতিযোগী ও ৫ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। এ সময় ১১০ জন স্বেচ্ছাসেবী সার্বিকভাবে সহযোগিতা করেন।’
ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসআরটির প্রধান সমন্বয়কারী মো. তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী আকন্দ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে