
গাজীপুরের কালীগঞ্জের তিন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘণ্টা চুক্তিতে রেস্তোরাঁয় সময় কাটানোর অভিযোগে ১৫ যুগলকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রি স্টার রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসব রেস্তোরাঁয় ঘণ্টা চুক্তিতে যুগলদের সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ ছিল। এর জন্য নেওয়া হতো বাড়তি টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আড্ডা ও ফুড ক্লাব রেস্টুরেন্টকে ২০ হাজার করে এবং থ্রি স্টার রেস্টুরেন্টকে ১০ হাজার, মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, পৌরসভার বাজার এলাকার তিন রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় বাজারে মনিটরিং করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় ওই সব রেস্তোরাঁ থেকে কমপক্ষে ১৫ যুগলকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। আটক তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে।
অভিযানকালে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে