
মুক্তিযুদ্ধের সময় থেকেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি ও দলীয়করণের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল খালেক আলো বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ছিল একটি উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের সংগঠন। বিএলএফে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিরা মূলত যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিলেন না। বরং এঁরা যুদ্ধের পর নেতৃত্বদানের প্রস্তুতিতেই সীমাবদ্ধ ছিলেন। এর মধ্য দিয়েই বিভাজনের বীজ বপিত হয়েছিল।’
এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে আগের তুলনায় লোকসমাগম ছিল কম। মুক্তিযোদ্ধাদের উপস্থিতিও ছিল হাতে গোনা। অনেকে মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত প্রেক্ষাপটই এর প্রধান কারণ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধির উপস্থিতি লক্ষ করা যায়নি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা শেখ মোহাম্মদ তোরাব হোসেন নামে এক সহমুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁর বাড়ি খুলনার চিতলমারী। মুক্তিযুদ্ধে অবদান রাখলেও তিনি কখনো কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেননি। তিনি বলেন, ‘দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছি, কোনো স্বীকৃতির প্রয়োজন নেই।’ সেই সঙ্গে স্মৃতিসৌধটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে