
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় বিউটি পারলারে কাজ করা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারী ও স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাথী আক্তারের (৩৫) বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার সাং সাতারপাইয়া বাজার এলাকায়। সেখানকার মো. মফিজুর রহমানের মেয়ে তিনি। সাথী যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং শনির আখড়া এলাকায় একটি বিউটি পারলারে কাজ করতেন।
হাসপাতালে আসা সাথীর ভাই মো. শাকিল হোসেন বলেন, অনেক দিন আগে সাথীর বিয়ে হয়েছিল। তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি। সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশে বের হন সাথী। এ সময় শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে সাথী নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় পথচারী ও স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে