নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী কাল বৃহস্পতিবার। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে। জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সব রকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুর ২টা থেকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন।
দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই ইউপি মোট কেন্দ্রের সংখ্যা ২৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৬৭টি। দুই ইউপিতে মোট ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৪৫০ জন ও পুরুষ ৩২ হাজার ২১৪ জন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে