
রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে কর্ণ মোহন দেব (৩৭) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। যক্ষ্মায় আক্রান্ত হয়ে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কর্ণ মোহন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, তাঁদের ধারণা, গত রাতে অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান কর্ণ। রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সানুমং মারমা আরও জানান, গত রাতে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাম শনাক্ত হয়। তাঁর নাম কর্ণ মোহন দেব। বাবার নাম বিজয় মোহন দে। গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার উত্তর হিন্দুপাড়া। ঢাকা রাজবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কর্ণ মোহন টয়লেটে যাওয়ার কথা বলে কেবিন থেকে বের হন দাবি করে তাঁর ভাই প্রণব দে বলেন, ‘আমার ভাই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল। ছয় দিন আগে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনতলার ৮ নম্বর ওয়ার্ডের ৫৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়। গতকাল (বৃহস্পতিবার) রাতে আমিও তার সঙ্গে কেবিনে ছিলাম। তখন আমার ভাই বলল, শরীরটা ভালো লাগছে। আমি একটু টয়লেটে যাব। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে শুক্রবার (আজ) দুপুরে আমরা খবর পাই, তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে।’
প্রণব দে আরও বলেন, ‘আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে কীভাবে মগবাজার রেলগেট গেল—এটা জানার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব এবং ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে আমরা মামলা করব।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে