ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সিলেট মহানগরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বর্তমানে শেরপুরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত) সাদেক কাউসার দস্তগীরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গত বছরেরে ৩০ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালের চাকরি আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সিলেট মহানগরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট কোতোয়ালি থানায় দায়েরকৃত হত্যা মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। বরখাস্তের সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে