
ঈদ শেষে উত্তরের মানুষজন কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলে হালকা ও ভারী বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। এ ছাড়া যানবাহন সড়কে বিকল হওয়ার ঘটনাও ঘটেছে।
ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বেড়ে যায় যানবাহনের সংখ্যা। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। তবে শনিবার দিনভর এই মহাসড়কে যানজট ও যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও রাত ৯টার পর তা স্বাভাবিক হয়েছে।
তবে এই ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায়। এতে ২৯ কিলোমিটারের ওই আঞ্চলিক সড়কেও চাপ ছিল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সন্ধ্যার পর কমতে শুরু করে মহাসড়কে যানবাহনের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমুখী করায় বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে